বিভিন্ন
চাকরির পরীক্ষায় আসা বাছাইকৃত সাম্প্রতিক প্রশ্নোত্তর
(বাংলাদেশ ও বিশ্ব)
(১১৫তম পর্ব)
সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও বিশ্ব)
১. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ এএসএম সায়েম।
২. প্রথম এভারেস্ট বিজয়ীদের মধ্যে একজন কে?
উত্তরঃ তেনজিং।
৩. জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন।
৪. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত হতে কত
দূরে অবস্থিত?
উত্তরঃ ১৬.৫ কিঃ মিঃ।
৫. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র
পাঠ করা হয় কত তারিখে?
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১।
৬. বিপ্লবের শিশু বলা হয় কাকে?
উত্তরঃ নেপোলিয়ন।
৭. উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নাটোর।
৮. বিশ্বের প্রথম মহিলা স্পিকারের নাম কি?
উত্তরঃ ফাহমিদা মির্জা।
৯. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার
কে ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ উল্লাহ।
১০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
১১. Guerilla warfare গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ চে গুয়েভারার।
১২. বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোনটি?
উত্তরঃ নারায়ণগঞ্জ।
১৩. সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটি?
উত্তরঃ জাপান।
১৪. সাত পাহাড়ের দেশ বলা হয় কোনটি?
উত্তরঃ রোম।
১৫. "বিগ আপেল" কোন শহরের উপনাম?
উত্তরঃ নিউইয়র্ক।
১৬. কোন শহরটিকে বাতাসের শহর বলা হয়?
উত্তরঃ শিকাগো।
১৭. কাকে "সবুজ গ্রহ" বলা হয়?
উত্তরঃ ইউরেনাস।
১৮. কোন দেশটিকে ইউরোপের শস্য ভান্ডার বলা
হয়?
উত্তরঃ ইউক্রেন।
১৯. স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
উত্তরঃ জোহানসবার্গ।
২০. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তরঃ পুন্ড।
২১. শ্যামদেশ বর্তমানে কি নামে পরিচিত?
উত্তরঃ থাইল্যান্ড।
২২. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ১৩৬ তম।
২৩. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ
সম্পদ কোনটি?
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস।
২৪. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁওয়ে।
২৫. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন
কে?
উত্তরঃ সম্রাট আকবর।
২৬. ব্ল্যাক বেঙ্গল কি?
উত্তরঃ কালো জাতের ছাগল।
২৭. মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ইয়াসরিব।
২৮. বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
উত্তরঃ নিউইয়র্ক।
২৯. পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত
হয়েছে?
উত্তরঃ দৌলতদিয়া।
৩০. পদ্মা ব্রিজ কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর।
৩১. বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থান কোনটির?
উত্তরঃ ভারতের মিজোরাম।
৩২. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ-পূর্ব দিকে।
৩৩. চলন বিল কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নাটোর জেলায়।
৩৪. মিয়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি?
উত্তরঃ বান্দরবান।
৩৫. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি?
উত্তরঃ গেস্টাপো।
৩৬. পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত?
উত্তরঃ সোমপুর বিহার।
৩৭. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে
কোথায়?
উত্তরঃ বিজয়পুরে।
৩৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত
সালে?
উত্তরঃ ১৯২১ সালে।
৩৯. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন
কে?
উত্তরঃ মির্জা আহমেদ খান।
৪০. বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে
কয়টি দেশের?
উত্তরঃ ২ টি।
৪১. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত কত কিলোমিটার?
উত্তরঃ ২৭১ বর্গকিলোমিটার।
৪২. কলেরা হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা মহাখালী।
৪৩. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু
কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ শীতলক্ষা।
৪৪. যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু কোন দুটি
জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ।
৪৫. পদ্মানদীর উপরস্থ হার্ডিঞ্জ সেতু কোন দুই
জেলাকে সংযুক্ত করেছে?
উত্তরঃ কুষ্টিয়া ও পাবনা।
৪৬. জাতিসংঘ দিবস কোনটি?
উত্তরঃ ২৪ অক্টোবর।
৪৭. ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের
সীমান্ত রয়েছে?
উত্তরঃ ৫ টি।
৪৮. বাংলাদেশের একমাত্র পারমাণবিক প্রকল্প
টি কোথায় নির্মিত হয়েছে?
উত্তরঃ রুপপুরে।
৪৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
৫০. জিরো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক।
৫১. ফেয়ার ফ্যাক্স কি?
উত্তরঃ গোয়েন্দা সংস্থা।
৫২. কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
উত্তরঃ NAM
৫৩. "ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির
ঈদ" গানটির রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম।
৫৪. মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভোলা।
৫৫. বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে কোন
নদী?
উত্তরঃ নাফ নদী।
৫৬. ভারত টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর নির্মাণ
করেছে?
উত্তরঃ বরাক নদীর উপর।
৫৭. ওয়ার্ল্ড ওয়াচ কি?
উত্তরঃ ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থ।
৫৮. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫৯. বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি?
উত্তরঃ লুই আইকন।
৬০. বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি?
উত্তরঃ ০৩ টি।
৬১. MSS কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ চীন দেশের।
৬২. মুজিব বর্ষের সময়কাল (বর্ধিতসহ) কত?
উত্তরঃ ১৭ মার্চ ২০২০ হতে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত।
৬৩. কারাগারের রোজনামচা বইটি কার লেখা?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৬৪. সবুজ মাঠ পেরিয়ে বইটি কার লেখা?
উত্তরঃ শেখ হাসিনা।
৬৫. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর।
৬৬. এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি?
উত্তরঃ গোবি মরুভূমি।
৬৭. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের
সীমান্ত রয়েছে?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা।
৬৮. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান
পাওয়া গেছে?
উত্তরঃ নেত্রকোনা জেলার বিজয়পুরে।
৬৯. মায়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমান্ত
দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২৭১ বর্গ কিলোমিটার।
৭০. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তরঃ সৈয়দ মাইনুল হোসেন।
৭১. পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত?
উত্তরঃ ২৫ জুন ২০২২
৭২. রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর
বিদ্যুৎ উৎপাদন মাত্রা কত হবে?
উত্তরঃ ২৪০০ মেগাওয়াট।
৭৩. মাতারবাড়ি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।
৭৪. বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
কে?
উত্তরঃ মহামান্য রাষ্ট্রপতি।
৭৫. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা
করতে পারেন?
উত্তরঃ জাতীয় সংসদ।
৭৬. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তরঃ ০৪ টি।
৭৭. নাসা (NASA) এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাজ্য।
৭৮. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ ইয়াংসিকিয়াং।
৭৯. পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পটুয়াখালী।
৮০. ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ কাজাখস্তান।
৮১. আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম
দেশ কোনটি?
উত্তরঃ কানাডা।
৮২. কানাডার আয়তন কত?
উত্তরঃ ৯৯,৮৪,৬৭০ বর্গ কিলোমিটার।
৮৩. যুক্তরাজ্যের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ কংগ্রেস।
৮৪. লোক সংখ্যা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড়
শহর কোনটি?
উত্তরঃ টোকিও।
৮৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উদ্বাস্তুদের
নিয়ে 'সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার' রচয়িতা কে?
উত্তরঃ এ্যালেন গীনসবার্গ।
৮৬. আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির গীতিকার
কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী।
৮৭. যুক্তরাষ্ট্রের 'গ্রাউন্ডটানামো বাই ডিটেনশন
ক্যাম্প' কোথায় অবস্থিত?
উত্তরঃ কিউবা।
৮৮. বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস
কত তারিখে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৩।
৮৯. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ডেডলাইন
বাংলাদেশ কার নির্মিত?
উত্তরঃ গীতা মেহতা।
৯০. মিগ-২৯ কোন দেশের যুদ্ধবিমান?
উত্তরঃ রাশিয়া।
৯১. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কখন?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল।
৯২. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে
স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭
৯৩. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তরঃ মদিনা সনদ।
৯৪. বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের
উদ্যোগ?
উত্তরঃ চীন দেশের।
৯৫. ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম
কি?
উত্তরঃ RAW
৯৬. বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে
কোন দেশের কাছে?
উত্তরঃ রাশিয়া।
৯৭. সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাঠমুন্ডু।
৯৮. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ।
৯৯. কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার
মর্যাদা দিয়েছে?
উত্তরঃ সিয়েরা লিয়ন।
১০০. বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তরঃ সৈয়দপুর।
১০১. বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি?
উত্তরঃ চিংড়ি।
১০২. বিশ্বের উচ্চতম মালভূমি কোনটি?
উত্তরঃ পামির মালভূমি।
১০৩. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম
ইউরোপীয় দেশ কোনটি?
উত্তরঃ পূর্ব জার্মানি।
১০৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বহনকারী রকেটের
নাম কি?
উত্তরঃ ফ্যালকন ৯ ব্লক ৫।
১০৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়।
১০৬. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন
দেশ থেকে?
উত্তরঃ চীন দেশ থেকে।
১০৭. বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি?
উত্তরঃ বুর্জ খলিফা।
১০৮. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ জুন ১৭৫৭।
১০৯. জাতিসংঘের বর্তমান সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ১৯৩ টি।
১১০. বাংলাদেশ উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ
টাওয়ার 'জ্যাকব টাওয়ার' এর অবস্থান কোন জেলায়?
উত্তরঃ ভোলা জেলায়।
১১১. সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন দুই সাগরকে?
উত্তরঃ লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে।
১১২. রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট এর
নির্মাণ কাজের জন্য নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ রাশিয়ান রোশাটম স্টেট এ্যাটোমিক এনার্জী
কর্পোরেশন।
১১৩. বিখ্যাত ওয়াটার লু যুদ্ধ ক্ষেত্র কোথায়
অবস্থিত?
উত্তরঃ বেলজিয়াম।
১১৪. বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১১৫. ন্যাটো ভুক্ত মুসলিম দুইটি দেশ কি কি?
উত্তরঃ তুরস্ক ও আলবেনিয়া।
১১৬. বঙ্গোপসাগর কোন মহাসাগরের অন্তর্ভুক্ত?
উত্তরঃ ভারত মহাসাগর।
১১৭. পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
১১৮. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
উত্তরঃ ইস্তাম্বুল।
১১৯. ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ ইউরোপ মহাদেশে।
১২০. চীন আফ্রিকান কোন দেশটিতে সামরিক ঘাঁটি
স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
উত্তরঃ জিবুতি দেশটিতে।
১২১. ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে পাশ হয়?
উত্তরঃ ২০১৮ সালে।
১২২. সর্বপ্রথম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তরঃ চট্টগ্রামের কালুরঘাটে।
১২৩. ভবদহ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ যশোর জেলায়।
১২৪. চীন ও ভিয়েতনামের মধ্যকার বিরোধপূর্ণ
ভূখণ্ড টির নাম কি?
উত্তরঃ স্প্রাটলি দ্বীপপুঞ্জ।
১২৫. ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন
কে?
উত্তরঃ হাজী শরীয়ত উল্লাহ।
১২৬. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উত্তর শ্রীমঙ্গল।
১২৭. বাংলাদেশে কয়টি উপগ্রহ ভূ-কেন্দ্র আছে?
উত্তরঃ ০৪ টি।
১২৮. বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাঁধের
দূরত্ব কত কিলোমিটার?
উত্তরঃ ১৬.৫।
১২৯. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সার্জেন্ট
জহিরুল হক শহীদ হন কোথায়?
উত্তরঃ ঢাকা ক্যান্টনমেন্ট।
১৩০. আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।
১৩১. আল-আকসা মসজিদটি কোথায় অবস্থিত?
উত্তরঃ জেরুজালেম।
১৩২. কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়?
উত্তরঃ পামির মালভূমি কে।
১৩৩. বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী
কোথায় ছিল?
উত্তরঃ মেহেরপুরের মুজিবনগর, এর পূর্ব নাম
ছিল বৈদ্যনাথ তলা।
১৩৪. সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে সর্বপ্রথম কে
শহীদ হন?
উত্তরঃ মোহাম্মদ মোস্তফা কামাল।
১৩৫. সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে।
১৩৬. বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশ টির
নাম কি?
উত্তরঃ চীন।
১৩৭. বিশ্বের তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর? সৌদি আরব।
১৩৮. ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান
কত?
উত্তরঃ সপ্তম
১৩৯.
বরিশাল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কীর্তনখোলা নদীর তীরে।
১৪০. ওআইসি বর্তমান ১২ তম মহাসচিবের নাম কি?
উত্তরঃ হোসেইন ইব্রাহিম তাহা।
১৪১. অফিসিয়াল সিক্রেট এ্যাক্ট ১৯২৩ কাদের
জন্য প্রযোজ্য?
উত্তরঃ বাংলাদেশের সকল নাগরিকের জন্য।
সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান
১. স্বাধীনতার পূর্বে পাপুয়া নিউগিনি কোন
দেশের অধীনে ছিল?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
২. 'দানিউব' নদীকে কি বলা হয়?
উত্তরঃ আন্তর্জাতিক নদী।
৩. বিবিসি এর সদর দপ্তর অবস্থিত কোথায়?
উত্তরঃ লন্ডনে।
৪. জর্ডানের ডেড সি কী?
উত্তরঃ সুপেয় পানির হৃদ।
৫. নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী মাদার তেরেসার
জন্ম কোথায়?
উত্তরঃ যুগোশ্লাভিয়ায় (আলবেনিয়া)।
৬.মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী
নেতা কে?
উত্তরঃ মার্কিন লুথার কিং।
৭. বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা কোনটি?
উত্তরঃ ফ্রেঞ্চ।
৮. ডিজনি ওয়ার্ল্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
৯. সিটিস অফ দি ডেড কি?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অবস্থিত
কবরস্থান।
১০. কোন শহরকে 'City of flowering trees বলা
হয়?
উত্তরঃ হারায়ে (জিম্বাবুয়ে)।
১১. ইউরোমানি কি?
উত্তরঃ লন্ডন ভিত্তিক একটি আন্তর্জাতিক অর্থনৈতিক
জার্নাল।
১২. 'প্রিন্স অব ওয়েলস' কি?
উত্তরঃ ব্রিটেনের সরকার প্রদত্ত একটি উপাধি।
১৩. ফ্রিডম হাউস কি?
উত্তরঃ আমেরিকার বুদ্ধিজীবীদের সংগঠনের নাম।
১৪. শান্তি প্রাসাদ কি?
উত্তরঃ আন্তর্জাতিক আদালতের কার্যালয় ভবনকে
শান্তি প্রসাদ বলা হয়।
১৫. শান্তি ঘন্টা কি?
উত্তরঃ জাতিসংঘের সচিবালয় বিল্ডিং এর ওয়েস্ট
কোর্ট গার্ডেনের একটি ঘন্টা।
১৬. শান্তি ঘন্টায় কি লেখা আছে?
উত্তরঃ নিরঙ্কুশ বিশ্ব শান্তি দীর্ঘজীবী হোক
(জাপানি ভাষায় লেখা)।
১৭. কোন দেশের অধিবাসীদের 'কিইউ' বলা হয়?
উত্তরঃ নিউজিল্যান্ড।
১৮. টেরি ফক্স রান কি?
উত্তরঃ ক্যান্সার গবেষণার তহবিল সংগ্রহের জন্য
আয়োজিত দৌড় প্রতিযোগিতা।
১৯. ইতিহাসে কাদেরকে 'Big Four' বলা হয়?
উত্তরঃ উড্রো উইলসন, ডেভিড লয়েড জর্জ, জর্জ
ক্লিমেনশো এবং ভিটোরিও অর্লান্ডোকে।
২০. নেপোলিরা এভারেস্ট পর্বতকে কি নামে অবহিত
করে?
উত্তরঃ সাগর মাতা।
২১. ইংলিশ চ্যানেলে দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৫৬৪ কিলোমিটার।
২২. 'মলোটভ রিবেন থ্রোপ' কী?
উত্তরঃ ১৯৩৯ সালে স্ট্যালিন ও হিটলারের মধ্যে
স্বাক্ষরিত চুক্তি।
২৩. বিশ্বের কোন দেশকে Zero Population এর
দেশ বলা হয়?
উত্তরঃ সুইডেন।
২৪. Mein Kamps কী?
উত্তরঃ হিটলার রচিত আত্মস্মৃতিচরণ মূলক বই।
২৫. 'পেনি ব্লাক' কি?
উত্তরঃ বিশ্বের প্রথম ডাক টিকেট। ১৮৪০ সালে
ব্রিটেনে চালু হয়।
২৬. দ্য হোলি ফ্রাস্ক কি?
উত্তরঃ সুইজারল্যান্ড এর মুদ্রার নাম।
২৭. আত্মজীবনীমূলক 'মিডলাইট ডায়েরিজ' নামক
বইটি কার লেখা?
উত্তরঃ বরিস ইয়েলতসিন।
২৮. 'মিডনাইট চিলড্রেন' উপন্যাসের লেখক কে?
উত্তরঃ সালমান রুশদী।
২৯. ইজরায়েলের সেনা গোয়েন্দা সংস্থার নাম
কি?
উত্তরঃ আমান (AMAN)।
৩০.
'My Struggle' বইটি কার লেখা?
উত্তরঃ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ।
৩১. মিনি বাংলাদেশ কোথায় প্রতিষ্ঠিত করা হয়?
উত্তরঃ সিঙ্গাপুরের সেরাঙ্গুনে।
৩২. বিশ শতাব্দীর নিউটন বলা হয় কাকে?
উত্তরঃ স্টিফেন হকিংস কে।
৩৩. কোন দেশের পার্লামেন্টে মহিলাদের সংরক্ষিত
আসন সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ সুইডেন (৪২.৬%)।
৩৪. GMT কোন শহরের সময়ের কোন ব্যবধান নাই?
উত্তরঃ লন্ডন।
৩৫. বিবিসির জনমত জরিপ অনুযায়ী সহস্রাব্দের
শ্রেষ্ঠ নারী হিসেবে নির্বাচিত হন কে?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।
৩৬. আমেরিকান সংবিধানের জনক বলা হয় কাকে?
উত্তরঃ জেমস মেডিসনকে।
৩৭. "অপারেশন বিজয়" কি?
উত্তরঃ কারগিল সীমান্তে পাকিস্তান বাহিনীর
বিরুদ্ধে ভারত কর্তৃক পরিচালিত সেনা অভিযান।
৩৮. সর্বপ্রথম জাতীয় পতাকার প্রচলন শুরু হয়
কোন দেশে?
উত্তরঃ ডেনমার্কে (১২২৮ সালে)।
৩৯. দ্বিতীয় জাতীয় পতাকার প্রচলন হয় কোন
দেশে?
উত্তরঃ সুইজারল্যান্ডে (১৩৩৯ সালে)।
৪০. "Poverty and Famines" এর লেখক
কে?
উত্তরঃ অমর্ত্য সেন।
৪১. গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে?
উত্তরঃ গ্রীসকে।
৪২. প্রাচীন সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে
কোন দেশে?
উত্তরঃ ব্রিটেনে।
৪৩. পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর
কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
৪৪. কিউবার ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে
কবে?
উত্তরঃ ১৯৬২ সালে।
৪৫. স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত?
উত্তরঃ জাপানের নাগাসাকিতে।
৪৬. 'স্ট্যাচু অফ ডেমোক্রেসি' কোথায় অবস্থিত?
উত্তরঃ হংকং।
৪৭. 'করনার স্টোন অফ পিস' কোথায় অবস্থিত?
উত্তরঃ হাইতিতে।
৪৮. গণতন্ত্র চত্বর কোথায় অবস্থিত?
উত্তরঃ কম্বোডিয়ার নমপেনে।
৪৯. 'লং ওয়াক টু ফ্রিডম' গ্রন্থের রচয়িতা
কে?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা।
৫০. এঞ্জেল পরিকল্পনা কি?
উত্তরঃ জনসংখ্যা বৃদ্ধির জন্য পাঁচ বছর মেয়াদী
পরিকল্পনা। জাপান সরকার এই পরিকল্পনা গ্রহণ করেন।
৫১. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকার জাতি 'পিগমী'
আফ্রিকার কোন দেশে বসবাস করে?
উত্তরঃ কঙ্গো।
৫২. UNAMSIL নামে শান্তি রক্ষী বাহিনী কোন
দেশে নিয়োজিত আছে?
উত্তরঃ সিয়েরা লিওন।
৫৩. জোহান্স হেভেলিয়াস কিসের জন্য বিখ্যাত
হয়ে আছেন?
উত্তরঃ প্রথম চাঁদের মানচিত্র আঁকেন।
৫৪. প্রিন্সেস ডায়নার জীবন নিয়ে রচিত গ্রন্থ
'শ্যাডো অফ এ প্রিন্সেস' এর লেখক কে?
উত্তরঃ প্যাট্রিক জেকসন।
৫৫. 'মেরি ইন শ্যাডো অফ দ্য লায়ন' কি?
উত্তরঃ জাতিসংঘের প্রথম উপন্যাস।
৫৬. বিশ্বের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার
পায়?
উত্তরঃ নিউজিল্যান্ডে (১৮৯৩ সালে ১৯ মে)।
৫৭. অস্ট্রেলিয়ার নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯০১ সালে।
৫৮. ব্রিটেনের নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯১৮ সালে।
৫৯. আমেরিকার নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯২০ সালে।
৬০. অভিভক্ত বাংলার নারীরা কবে ভোটাধিকার পায়?
উত্তরঃ ১৯৩৫ সালে।
৬১. স্টিভেন স্পিলবার্গ কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক।
৬২. আয়ারল্যান্ড শান্তি চুক্তি স্বাক্ষরিত
হয় কত সালে?
উত্তরঃ ১০ এপ্রিল 1998 সালে।
৬৩. চীনে কমিউনিস্ট বিপ্লব কবে সংঘটিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালে।
৬৪. সেন্ট এলবা কি?
উত্তরঃ ভূ-মধ্যসাগরে অবস্থিত একটি দ্বীপ।
৬৫. প্যারালেস দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে কোন
দুটি দেশের মধ্যে?
উত্তরঃ চীন এবং তাইওয়ান।
৬৬. আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যর দেশ কোনটি?
উত্তরঃ ইরান।
৬৭. কোন রাজনীতিবিদ সাহিত্য নোবেল পুরস্কার
পান?
উত্তরঃ উইন্সটন চার্চিল (১৯৫৩ সালে)।
৬৮. উইন্সটন চার্চিল কোন বিখ্যাত গ্রন্থের
জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তরঃ The History of the Second World
War.
৬৯.
আল আকসা ইন্তিফাদা বলতে কি বুঝায়?
উত্তরঃ ফিলিস্তিনি জনগণের মুক্তি আন্দোলন।
৭০. হিসপানিয়া কোন দেশের জাতীয় নাম?
উত্তরঃ স্পেন।
৭১. মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা
পার্লামেন্ট নেই?
উত্তরঃ সৌদি আরব।
৭২. ভারতের কোন প্রদেশটি চীন তাদের একাংশ বলে
দাবি করে?
উত্তরঃ অরুণাচল।
৭৩. "এক শিশুনীতি" গ্রহণ করেছে কোন
দেশ?
উত্তরঃ চীন।
৭৪. 'স্টেট অব দ্য ইউনিয়ন' কি?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বার্ষিক
শেষ ভাষণ।
৭৫. 'গেটওয়ে অফ ইন্ডিয়া' কার সম্মানে নির্মিত
হয়?
উত্তরঃ ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ।
৭৬. 'সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট' কি?
উত্তরঃ একটি সংকীর্ণ জলপথ।
৭৭. As he Saw এর লেখক কে?
উত্তরঃ এলিয়েট রুজভেল্ট।
৭৮. "One Hundred Years of
Solitude" এর লেখক কে?
উত্তরঃ গার্সিয়া মারকুয়েজ।
৭৯. "All The kings Men" এর লেখক
কে?
উত্তরঃ রবার্ট পেন ওয়ারেন।
৮২. 'The God of Small Thing' কার লেখা?
উত্তরঃ অরুন্ধীতী রায়।
৮৩. কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবী তার সমগ্র
সাহিত্যকর্মের জন্য কি পুরস্কার পান?
উত্তরঃ ম্যাগসাসে পুরস্কার।
৮৪. D-Day কী?
উত্তরঃ Dalyvalance Day/ Down Day, দ্বিতীয়
বিশ্বযুদ্ধ চলাকালীন ৬ জুন ১৯৪৪ সালে ফ্রান্সকে জার্মানির হাত থেকে উদ্ধার করার জন্য
ফ্রান্সের নরমান্ডিতে মিত্রবাহিনীর ২ লাখ সৈন্য অবতরন করে তাই এই দিনকে D-Day বলা হয়।
এটি 'অপারেশন ওভারলোট' নামে পরিচিত।
৮৫. 'VE-Day কী?
উত্তরঃ Victory in Europe Day. ৯ মে ১৯৪৫ সালে
ইউরোপ শত্রু মুক্ত হয় বলে এই দিনকে VE-Day বলা হয়।
৮৬. VJ-Day কী?
উত্তরঃ Victory in Japan Day. ২ সেপ্টেম্বর
১৯৪৫ সালে জাপানি মিত্রবাহিনীর হাত থেকে মুক্ত হয় এই দিনকে VJ-Day বলা হয়।
৮৭. সুয়েজ খাল কোন দুটি সমুদ্র কে সংযুক্ত
করেছে?
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে।
৮৮. ইন্টারন্যাশনাল সুপারস্টার কাকে অভিহিত
করা হয়েছে?
উত্তরঃ উইলিয়াম শেক্সপিয়ার কে।
৮৯. সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান কোনটি?
উত্তরঃ কনকর্ড।
৯০. কনকর্ড বিমান নির্মাণ করে কোন দেশ?
উত্তরঃ ব্রিটেন ও ফ্রান্স (যৌথভাবে)।
৯১. মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা প্রবর্তন করেন
কে?
উত্তরঃ এরিক মূর্লি (সুইডেন)।
৯২. মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা শুরু হয় কত
সালে?
উত্তরঃ ১৯৫১ সালে।
৯৩. ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য 'Big One' বলতে
কি বুঝায়?
উত্তরঃ চূড়ান্ত ভূমিকম্প।
৯৪. ম্যান অব ডেসিনিটি বা লিটল কর্পোরাল বলা
হয় কাকে?
উত্তরঃ নেপোলিয়ন বেনোপার্টকে।
৯৫. ভিয়েতনাম ওয়াল কোথায় অবস্থিত?
উত্তরঃ ফ্রান্সে ও ইউএসএ তে।
৯৬. চাঁদ থেকে পৃথিবীর কোন বস্তুটি দেখা যায়?
উত্তরঃ চীনের 'গ্রেটওয়াল' বা প্রাচীর (সম্প্রতি
এটি ভুল প্রমাণিত হয়েছে)।
৯৭. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে?
উত্তরঃ অ্যালেন শেফার্ড (যুক্তরাষ্ট্র)।
৯৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের
মধ্যে একমাত্র ডক্টরেটধারী কে ছিলেন?
উত্তরঃ উড্রো উইলসন।
৯৯. পপ গায়ক ক্যাট স্টিভেনস ইসলাম ধর্ম গ্রহণ
করে কি নাম ধারণ করেন?
উত্তরঃ ইউসুফ ইসলাম।
১০০. www- এর জনক কে?
উত্তরঃ টিম বার্নারস লি।
১০১. ১৯৯৫ সালে বেইজিং এর বিশ্ব নারী সম্মেলনের
মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?
উত্তরঃ নারীর চোখে বিশ্বকে দেখো।
১০২. গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন
প্রেসিডেন্টের নাম জড়িত?
উত্তরঃ আব্রাহাম লিংকন।
১০৩. ক্লিনটন হাসিনা শীর্ষ সম্মেলন কবে, কোথায়
বসে?
উত্তরঃ ১৯ অক্টোবর ২০০০ সালে, যুক্তরাষ্ট্রের
হোয়াইট হাউজে।
১০৪. UNFPA- এর নির্বাহী পরিচালক কে?
উত্তরঃ তোরায়া আহমেদ ওবায়েদ। (তিনি প্রথম
সৌদি মহিলা জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে)।
১০৫. 'নগর রাষ্ট্র' বলা হয় কোন দেশকে?
উত্তরঃ সিঙ্গাপুরকে।
১০৬. 'অলরাউন্ডার ভিউ' ও 'ইনভাসভ্যালী' গ্রন্থ
দুটির লেখক কে?
উত্তরঃ ইমরান খান।
১০৭. বর্তমান বিশ্বের দুই ইকোনমিক 'সুপার পাওয়ার'
দেশ কোনগুলো?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও জাপান।
১০৮. 'এয়ারফোর্স ওয়ান' কি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে
বহনকারী বিমান।
১০৯. CTBT চুক্তি জাতিসংঘের কোন সংস্থা কর্তৃক
গৃহীত হয়?
উত্তরঃ সাধারণ পরিষদ।
১১০. CTBT চুক্তি জাতিসংঘের সাধারণ পরিষদে
উত্থাপন করে কোন দেশ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
১১১. CTBT চুক্তি কার্যকর করতে কতটি দেশের
অনুমোদন প্রয়োজন?
উত্তরঃ ৪৪ টি দেশের।
১১২. কতটি দেশ CTBT চুক্তি অনুমোদন করে?
উত্তরঃ ৩২ টি (সর্বশেষ ভিয়েতনাম)।
১১৩. NPT চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৮ সালে।
১১৪. NPT চুক্তি কার্যকরী হয় কত সালে?
উত্তরঃ ১৯৭০ সালে।
১১৫. প্রথম কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা
কে?
উত্তরঃ ফ্রোডরিক ফ্রোয়েল (জার্মান)।
১১৬. কোন দেশ আমেরিকাকে যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু
অফ লিবার্টি' উপহার দেয়?
উত্তরঃ ফ্রান্স।
১১৭. স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্কে।
১১৮. কার সময় থেকে হিজরী সাল করানো শুরু হয়?
উত্তরঃ হযরত ওমর (রা) (৬২২)।
১১৯. হযরত ইমাম হোসেনের স্মৃতি বিজড়িত কারবালা
অবস্থিত কোন নদীর তীরে?
উত্তরঃ ইউফ্রেটিস।
১২০. বয়েজ স্কাউটদের বিরাট সম্মেলনকে কি বলা
হয়?
উত্তরঃ জাম্বুরি।
১২১. বিশ্ব বিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর
কে?
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি।
১২২. 'সুর সম্রাট' নামে পরিচিত কে?
উত্তরঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।
১২৩. বিখ্যাত চিত্রকর, ভাস্কর ও কবি মাইকেল
অ্যাঞ্জেলা কোন দেশের অধিবাসী?
উত্তরঃ ইতালির।
১২৪. হ্যালির ধুমকেতু আবার দেখা যাবে কবে?
উত্তরঃ ২০৬২ সালে।
১২৫. ফ্রাঙ্কিং মার্কযুক্ত পোস্টেজ স্ট্যাম্প
চালু হয় কবে?
উত্তরঃ ১৯১৮ সালে।
১২৬. ওয়াল্ট ডিজনি কে?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডিজনি ল্যান্ডের প্রতিষ্ঠাতা,
একজন বিখ্যাত চলচ্চিত্র ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পৃথিবীতে সবচেয়ে বেশি পুরস্কার
বিজয়ী।
১২৭. পৃথিবীতে সবচেয়ে বেশিদিন রাজত্ব করেন
কে?
উত্তরঃ মিশরের ফারাও।
১২৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক
কে ছিলেন?
উত্তরঃ জেনারেল ম্যাক আর্থার।
১২৯. ইউক্রেনের চেরনোবিলে স্মরণকালে ভয়াবহতম
পারমাণবিক দুর্ঘটনা ঘটে কবে?
উত্তরঃ ২৬ এপ্রিল ১৯৮৬ সালে।
১৩০. চীনের নিঙ্গসিয়া-হুই অঞ্চলটি পবিত্র কাদের
কাছে?
উত্তরঃ মুসলমানদের নিকট।
(সমাপ্ত)
লেখক ও সংকলক
মোঃ ইজাবুল আলম
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক, সংকলক, রাজনৈতিক বিশ্লেষক,
ব্লগার ও ক্রাইম রিপোর্টার (BDC CRIME NEWS24)।
অন্যান্য সব পর্ব একসাথে দেখতে চাইলে এখানে ক্লিক করুন

No comments:
Post a Comment